Posts

বোঝেনা সে বোঝেনা

Image
বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেঘে ঢাকতে, কেন সন্ধ্যে সন্ধ্যে নামলে সে পালায়, তাকে আটকে রাখার চেষ্টা, আরো বাড়িয়েদিচ্ছে তেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায় | বোঝেনা সে বোঝেনা, বোঝেনা সে বোঝেনা | বোঝেনা বোঝেনা বোঝেনা | পায় স্বপ্ন স্বপ্ন লগ্নে, তার অন্য অন্য ডাকনাম, তাকে নিত্যনতুন যত্নে কে সাজায়, সব স্বপ্ন সত্যি হয় কার, তবু দেখতে দেখতে কাটছি আর হাঁটছি যেদিকে আমার দু-চোখ যায় | বোঝেনা সে বোঝেনা, বোঝেনা সে বোঝেনা | বোঝেনা বোঝেনা বোঝেনা |

আজ বৃষ্টিতে ভিজলাম

Image
অনেকদিন পর আজ বৃষ্টিতে ভিজলাম । বৃষ্টির ফোঁটাগুলো যখন আমার গায়ে পড়ছিল , বারবার ভাবছিলাম তোমাকে। তোমাকে নিয়ে আমি কখনই বৃষ্টিতে ভিজি নি , হয়তো ভিজতেও পারবো না কিন্তু আমি তো স্বপ্নবিলাসী । তোমার হাত জড়িয়ে বৃষ্টিতে ভেজার স্বপ্ন আঁকি বারবার । জানি কখনো পূরন হবে না তবুও বারবার স্বপ্ন গড়ি । তাইতো বৃষ্টিতে এলে মনটা আনমনে হয়ে যায় । ভেজার সময় নিজের অজান্তেই চোখের অশ্রু মিশে যায় বৃষ্টির সাথে । কেউ দেখে না এই নীরব বর্ষন , সঙ্গী থাকে শুধু বৃষ্টির ফোঁটাগুলো... Writer : Nil Akasher Doorbin

রূপচর্চায় এবার বেকিং পাউডার

Image
হয়তো ভাবছেন, বেকিং পাউডারের সাথে রূপচর্চার আবার কি সর্ম্পক? বেকিং পাউডার দিয়ে তো রান্না ঘরে মজার মজার খাবার তৈরি হয়। কিন্তু জেনে অবাক হবেন, রূপচর্চার ক্ষেত্রেও বেকিং পাউডারের রয়েছে অনেক উপকারী দিক। চলুন জান া যাক বেকিং পাউডারের উপকারিতা সর্ম্পকে। ফেসওয়াস হিসেবে বেকিং পাউডার- ১ চা চামচ হালকা কুসুম গরম পানির সাথে ২ চা চামচ বেকিং পাউডার মিলিয়ে পেস্ট তৈরি করে নিন। মুখ পানি দিয়ে ভিজিয়ে বেকিং পাউডারের পেস্ট মেখে হালকা করে কিছুক্ষণ ম্যাসাজ করুন। দেখবেন মুখের ময়লা উঠে গিয়ে একটা ফ্রেস ভাব চলে এসেছে। ত্বকের মৃত কোষ পরিস্কার- বেকিং পাউডারের ত্বকের মৃত কোষ পরিস্কারে চমৎকার কাজ করে। দৈনন্দিন ক্লিনজারের সাথে বেকিং পাউডার মিশিয়ে কিছুক্ষণ মুখে ম্যাসাজ করুন। এতে ত্বকের মরা চামড়া পরিস্কারভাবে উঠে আসবে। ত্বক তৈলাক্ত হলে সামান্য পানি মিশিয়ে নিতে পারেন। পায়ের যত্নে বেকিং পাউডার- ব্যস্ততা অথবা অবহেলা, আমরা খূব কমই পায়ের যত্ন নিতে পারি। হালকা কুসুম গরম পানির সাথে বেকিং পাউডার মিশিয়ে কিছুক্ষণ পা ভিজিয়ে রাখুন। বেকিং পাউডারের পায়ের গোড়ালির মরা চামড়া তোলাসহ পায়ের ত্বককে করবে মসৃন। রোদ...

চোখের যত্ন

Image
চোখের যত্ন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চোখে ঠান্ডা পানির ঝাপটা দিন। ক্লকওয়াইজ ও এন্টি ক্লকওয়াইজ চোখের মণি ঘুরিয়ে চোখের ব্যায়াম করুন। মাঝে মাঝে গোলাপ পানিতে চোখ ধোয়ার অভ্যাস করুন। যারা বেশি মানসিক পরিশ্রম করেন, অনিয়মের মধ্য দিয়ে দিন  কাটান, অনিদ্রা কিংবা রক্ত স্বল্পতায় ভোগেন তারাই চোখের নিচে কালি বা চোখের চারধারে বলিরেখা এই সমস্যায় আক্রান্ত হন। এই সমস্যার হাত থেকে রেহাই পেতে - - আলু কিংবা শসার টুকরো চোখের ওপর দিয়ে ১০ মিনিট চোখ বন্ধ করে বিশ্রাম নিন। ক্লান্তি কাটবে। চোখের তলায় কালি থাকলে দূর হবে। - বিশেষজ্ঞের মতামত নিয়ে আন্ডার আই ক্রিম ব্যবহার করুন। - যখন তখন চোখে হাত দিবেন না ও অযথা চোখ ঘষবেন না। ময়লা থেকে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। ঘষাঘষিতে চোখের নরম ত্বকে বলিরেখা পড়ে। - মুলতানি মাটি ও কয়েক ফোঁটা লেবুর রস দইয়ের সাথে মিশিয়ে চোখের নিচে লাগালে উপকার পাবেন। - তুলসি পাতাবাটা ও চন্দনবাটা গোলাপ পানি দিয়ে মিশিয়ে চোখে লাগান। - ঠান্ডা টি-ব্যাগ চোখের পক্ষে আরামদায়ক। - ভিটামিন এ এবং ডি যুক্ত খাবার খাওয়া প্রয়োজন। গাজর, বিট, পেঁপে, ইত্যাদি পুষ্টিকর শাক-সবজি ও ফল খা...

জয় মানুষ

Image
একজন আর্মি কমান্ডো যাকে প্রশিক্ষিত করে তোলা হয়েছে ফিয়ারলেস,হার্ট লেস করে !! সে সৈনিকটিও বাচ্চার মতো হাউ মাউ করে কেদে উঠে যখন ঘন্টার পর ঘন্টা চেষ্টা করেও শেষ মুহুর্তে এসে গার্মেন্টস কর্মী শাহীনাকে আর বাচাতে পারলোনা :( একটা মৃত্যু এত কাঁদায় কিভাবে ??? :'(

কিছু কথা

যার বেঁচে থাকার কথা ছিল, সেই মানুষটা বেঁচে থাকতে থাকতেও কেমন টুপ করে চলে গেল! যে শাহীনার (মতান্তরে শাহানা) জন্য গতকাল সারাটা দিন যুদ্ধ করলেন ৪জন উদ্ধারকর্মী, তাদের ৩জনকেই হাউমাউ করে কাঁদতে দেখা গেল। শাহীনার স্বামী নেই, তার কেবল একটি ফুটফুটে সন্তান ছিল, সেই সন্তানটার জন্যই শুধু বাঁচতে চেয়েছিল সে! জীবনে বেঁচে থাকাটাই যখন একটা বড় মিরাকল, তখন আমরা কত কিছু নিয়েই না অভিযোগ করি- কেন বাবা-মায়েরা সারাদিন বকে, কেন গাধার খাটুনি একা আমাকেই খাটতে হয়, চাকরিতে কেন প্রমোশান হয় না, সম্পত্তির ভাগ থেকে কেন বঞ্চিত করা হচ্ছে আমাকে, ভালোবাসার মানুষটা আগের মত করে কেনই বা আর ভালোবাসে না...কত কত অভিযোগ আমাদের তাই না? ** বাইরে ঝড়ো বাতাস হচ্ছে, হয়তো বৃষ্টি নামবে; সেই বৃষ্টিতে ভিজতে ভিজতে কোন একলা মানুষ হয়তো নীরবে কাঁদবে, নতুন প্রেমে পড়া কোন ষোড়শী হয়তোবা হাসবে একা একা...আমি মনে মনে বলব, 'হে আমার সৃষ্টিকর্তা, দিনশেষে আমায় তুমি বাঁচিয়ে রেখেছ, এই আমার পরম পাওয়া!' **

লাশও কি শেষ পর্যন্ত পাবে না স্বজনেরা......

Image
শত শত, প্রায় হাজারের মতো ছবি হাতে দাঁড়িয়ে আছে স্বজন। অপেক্ষা আর অপেক্ষা...........কখন মিলবে এই ছবিগুলোর লাশ? শেষ পর্যন্ত সকলে তার স্বজনের লাশটি খুঁজে পাবে তো? তাদের এই মুহুর্তে আর কোনো চাওয়া নাই...শুধু এই ছবিটার লাশ চাই। কারণঃ স্পেকট্রামে, কেটিএস, হামীম, তাজরীন, কোথাও দোষীদের শাস্তি হয়নি, কোথাও নিহত-আহতরা ঠিকঠাক ক্ষতিপূরণ পায়নি, কোথাও লাশের সঠিক সংখ্যা জানা যায়নি, কোথাও সকল নিখোঁজের সন্ধান মেলেনি।