Posts

১০ম শ্রেনীতে পড়ার সময়

আমি বাংলা ক্লাসে বসে সামনে বেঞ্চে বসে থাকা মেয়েটির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে ছিলাম । মেয়েটির নাম ইরা । ইরা ছিল আমার বেস্ট ফ্রেন্ড । আমি ওর দিকে অনেকক্ষন তাকিয়ে থাকলাম , মুগ্ধ হয়ে দেখলাম ওর মসৃন চুলগুলো । আমি ভাবতে ভালবাসি ও শুধু আমাকে ভালবাসে । কিন্তু ইরা আমাকে ঐ দৃষ্টিতে দেখত না এবং আমি সেটা জানতাম । ক্লাসের পরে ..... ইরার ডাকে আমার ধ্যান ভঙ্গ হল এবং আমার কাছে ও একটি নোট চাইল। আমি ইরাকে নোটটি দিলাম । ইরা আমাকে বললঃ ধন্যবাদ । আমি ওকে বলতে চাইলাম , আমি ওকে জানাতে চাইলাম যে , আমি শুধুই ওর বন্ধু হয়ে থাকতে চাই না । আমি ওকে ভালবাসি কিন্তু কোন এক জড়তা আমার মাঝে করছিল যার কারনে আমি বলতে পারলাম না । আমি জানিনা কেন ! ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ার সময় :- একদিন ফোন বেজে উঠল । সেটা ছিল ইরার ফোন। ও কাঁদছিল আর বিরবির করে কিছু বলছিল , ও বলছিল ওর ভালবাসা কিভাবে ওর মন ভেঙ্গেছে সেই গল্প ।। ইরা আমাকে ওর কাছে যেতে বলল কারন ও একা থাকতে ...